Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে জয়পুরহাটে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার

জয়পুরহাটে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অপরাধে হামিদুল শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হামিদুল শেখ জেলার পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে নিজ বাড়ির আঙিনায় কাজ করার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল শেখ ওই ছাত্রীকে প্রথম ধর্ষণ করেন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তিনি একাধিকবার শিশুটিকে নির্যাতন চালান।

ঘটনার প্রায় পাঁচ মাস পর শারীরিক অসুস্থতার কারণে ওই ছাত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে গর্ভবতী বলে শনাক্ত হয়। এরপর বিষয়টি প্রকাশ্যে এলে ২০২৫ সালের ১৯ আগস্ট পরিবারের পক্ষ থেকে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত শেষে ওই বছরেরই ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম।

আদালতে সাক্ষ্যগ্রহণ ও আনুষঙ্গিক তথ্যাদি পর্যালোচনার পর অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ