Dhaka ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

গাজী নজরুলের আত্মহত্যা প্ররোচনা মামলা: বাদীর সঙ্গে আপস, জামিনে আপত্তি নেই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে উপস্থিত হয়ে বাদীর পক্ষ থেকে একটি হলফনামা দাখিল করা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, উভয় পক্ষের মধ্যে আপস সম্পন্ন হওয়ায় আসামিদের জামিন প্রার্থনা করা হয়েছে। শোনানি চলাকালে বাদী নিজে আদালতে উপস্থিত থেকে জামিনের বিষয়ে নিজের সম্মতি জানান। তবে জামিন আবেদনের বিষয়ে আদালত এখনো কোনো চূড়ান্ত আদেশ দেননি। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীও আপসের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত সোমবার গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন গাজী নজরুল। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে পাশের বারান্দায় রাত কাটাতে বাধ্য করা হতো। তদন্তে মরিয়মের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়ার কথাও পুলিশ আদালতকে অবহিত করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু