Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট

পূর্বাচল এক্সপ্রেসওয়েতে সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: লেডি বাইকার স্বপ্নাসহ ২ জনের কারাদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার

রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) উল্টো পথে মোটরসাইকেল চালানো এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুই আরোহীকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লেডি বাইকার মোসা. স্বপ্না (২৭) ও তার সঙ্গে থাকা মাহফুজুর রহমান।

ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি স্থানে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তারা। সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কর্তব্যরত সার্জেন্ট তাদের থামার সিগন্যাল দেন।

আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গেলে উভয় আরোহী পুলিশ সদস্যের ওপর চড়াও হন এবং বাকবিতণ্ডায় লিপ্ত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নারী আরোহী স্বপ্না অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে সার্জেন্টের দিকে তেড়ে যান এবং অশ্রাব্য আচরণ করেন।

সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে প্রকাশ্যে হেনস্তা করার অভিযোগে পরবর্তীতে তাদের আটক করা হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক দুজনকে সাত দিন করে সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দায়িত্ব পালনরত সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে। ট্রাফিক আইন অমান্য ও পুলিশের সাথে অসদাচরণের বিরুদ্ধে এই ধরনের আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত