Dhaka ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা পেলে কঠোর ব্যবস্থা: বিমানমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা ও বিশ্বমানের সেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দায়িত্ব পালনে যেকোনো ধরনের অবহেলা বা শিথিলতা দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, জরুরি পরিস্থিতিতে যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিভিন্ন সংস্থার দ্রুত ও কার্যকর পদক্ষেপে ওপর নির্ভর করে। তাই এখানে সামান্যতম গাফিলতিও মেনে নেওয়া হবে না।

এদিনের মহড়ায় ব্যাংকক থেকে ৯৮ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে আসা একটি বিমানের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের একটি কৃত্রিম জরুরি পরিস্থিতি তৈরি করা হয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা বাহিনী এবং চিকিৎসাসেবা প্রদানকারী সংস্থাগুলো একযোগে সমন্বিত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করে।

মহড়ায় অংশ নেওয়া সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার প্রশংসা করে বিমানমন্ত্রী জানান, দেশের বিমানবন্দরগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে এবং সর্বোচ্চ সেবা নিশ্চিতে অগ্রাধিকার ভিত্তিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু