Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২৮ বার

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বেইজিং ও ঢাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে আয়োজিত চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে উভয় দেশের শীর্ষ প্রতিনিধিরা এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে ঢাকার চীনা দূতাবাস।

অনুষ্ঠানে বক্তৃতাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, গত সাত দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচকে চীনের যে অভাবনীয় অগ্রগতি হয়েছে, তা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাস্তবভিত্তিক সহযোগিতা আরও বাড়িয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, ঢাকার চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন দুই দেশের শীর্ষ নেতৃত্বের দূরদর্শী দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের বর্তমান পর্যায় অত্যন্ত মজবুত। ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গড়ে তোলার যৌথ উদ্যোগ দীর্ঘমেয়াদে দুই দেশের অংশীদারত্বকে আরও এগিয়ে নেবে।

বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ড. লিউ ইউইন জানান, বেইজিং সবসময় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতায় পাশে থাকতে প্রস্তুত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান