Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ব্র্যাক ও সোনারগাঁও ইউনিভার্সিটিতে চতুর্থ দিনের ক্যাম্পাস অ্যাক্টিভেশন সম্পন্ন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৯ বার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াপ্রেম ও প্রতিযোগিতার আনন্দ ছড়িয়ে দিতে মাঠে গড়িয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। এই টুর্নামেন্টের অংশ হিসেবে চতুর্থ দিনে ব্র্যাক ইউনিভার্সিটি এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে জমজমাট ক্যাম্পাস অ্যাক্টিভেশন অনুষ্ঠিত হয়েছে। দিনভর নানা মজার প্রতিযোগিতা ও উৎসবমুখর পরিবেশে মুখর ছিল উভয় ক্যাম্পাস।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয় এই আয়োজনের প্রথম পর্ব। শিক্ষার্থীদের ক্রীড়ানৈপুণ্য ও মনোযোগ যাচাইয়ের জন্য এখানে আয়োজন করা হয় ‘হিট দ্য স্টাম্পস’ প্রতিযোগিতা—যেখানে ফুটবল দিয়ে নির্ভুলভাবে স্টাম্পে আঘাত করতে হয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় বিজয়ী শিক্ষার্থী পান ৫,০০০ টাকা নগদ পুরস্কার। এছাড়া আয়োজক দলের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ব্র্যাক ইউনিভার্সিটির পর্ব শেষ করে দুপুর ২টায় সোনারগাঁও ইউনিভার্সিটিতে পৌঁছায় অ্যাক্টিভেশন টিম। সেখানে শিক্ষার্থীদের জন্য রাখা হয় ভিন্নধর্মী আয়োজন ‘বল ব্যালান্স’। শরীরের নানা অংশের সাহায্যে বলের ভারসাম্য বজায় রাখার এই খেলায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নেন। বিজয়ী প্রতিযোগী এখানেও জিতে নেন ৫,০০০ টাকার আকর্ষণীয় পুরস্কার।

উভয় ক্যাম্পাসেই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে টুর্নামেন্টের বিশেষ জার্সি উপহার দেওয়া হয়, যা তাদের মাঝে উন্মাদনা আরও বাড়িয়ে দেয়। ছোটখাটো এসব খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছেন, তেমনি সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার এক দারুণ পরিবেশ তৈরি হয়েছে।

আয়োজকদের মতে, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তোলা এবং তরুণদের মাঝে সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই ধারাবাহিক ক্যাম্পাস অ্যাক্টিভেশন পরিচালিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু