Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

একাদশ শ্রেণিতে ভর্তি: তৃতীয় ও সর্বশেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১০:০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৭৪ বার

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত ও সর্বশেষ তৃতীয় ধাপের সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ([Xi Class Admission](https://xiclassadmission.gov.bd)) এর মাধ্যমে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি এক নজরে:
আবেদন গ্রহণ: ২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।

ফল প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ৮টায়।

নির্বাচন নিশ্চয়ন: ৩০ অক্টোবর ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত (নিশ্চয়ন না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে)।

মাইগ্রেশনের ফল প্রকাশ: ১ নভেম্বর, রাত ৮টায়।

চূড়ান্ত ভর্তি: ২ থেকে ৩ নভেম্বর পর্যন্ত।

কারা আবেদন করতে পারবেন?
যাঁরা এর আগে কখনো আবেদন করেননি।

আবেদন করেও যারা এতদিন কলেজ সিলেকশন পাননি।

চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন করতে পারেননি কিংবা ভুল কোটার কারণে ভর্তি হতে পারেননি।

ফি ও বিশেষ নির্দেশনা:
যেসব শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পাননি, তাদের জন্য নতুন করে কোনো অনলাইন আবেদন ফি (২২০ টাকা) লাগবে না।

তবে পূর্বে যারা মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করেছেন, তারা এই ধাপে আবেদন করতে চাইলে আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বোর্ডে উপস্থিত হয়ে পূর্বের নিশ্চায়ন বাতিল করতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের কঠোরভাবে নির্দেশ দিয়েছে। অন্যথায় পরবর্তী কোনো জটিলতার দায় বোর্ড বহন করবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু