Dhaka ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনেও আগে সমাপ্তি, ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে চালকের আসনে বাংলাদেশ ভবিষ্যতের অনিশ্চয়তা আর জীবনযাত্রার চাপে উত্তাল ইউরোপ: রাজপথে নামছে তরুণ প্রজন্ম টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ মধুপুরে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এর আয়োজনে নির্মাণ নায়কদের মিলনমেলা অনুষ্ঠিত জয়পুরহাটে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার নারিতায় যান্ত্রিক ত্রুটি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট উড্ডয়ন স্থগিত ইউক্রেনের দিনিপ্রোতে রুশ ড্রোন হামলা: রেলস্টেশনে ট্রেন ও যাত্রীদের ওপর আঘাতে নিহত ১৩ হরমুজ প্রণালিতে রহস্যজনক বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত তিন তেলট্যাঙ্কার সুন্দরগঞ্জে জুয়াড়ি বাবার কবল থেকে শিশু আদিবা উদ্ধার, মায়ের কাছে হস্তান্তর চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচন: এনডিএর জয়রথ ছুটলেও মোদির বারাণসী ও নাগপুরে ধাক্কা খেলো বিজেপি

গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৪ বার

রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সংলগ্ন ফুটপাত থেকে প্রায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৬টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ ফাঁড়ির টহল পুলিশ বিষয়টি পল্টন থানাকে অবহিত করে।

খবর পেয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান (অভি) সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্থানীয় লোকজনের ভাষ্যমতে নিহত ব্যক্তি একজন ভবঘুরে ছিলেন এবং ওই এলাকাতেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। এ ঘটনায় সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনেও আগে সমাপ্তি, ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে চালকের আসনে বাংলাদেশ