Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা

আন্তর্জাতিক জলসীমায় বিপাকে পড়া ইরানি নাবিকদের জীবন বাঁচাল শ্রীলঙ্কা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার

শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব উপকূলে আন্তর্জাতিক জলসীমায় অসুস্থ হওয়া ৪০ জন ইরানি নাবিককে উদ্ধার করে চিকিৎসা শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি সিনহালা এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো জানান, গত শনিবার ইরানি জাহাজগুলো থেকে জরুরি চিকিৎসার আবেদন পাওয়ার পর কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসের উদ্যোগে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। স্থানীয় শিপিং কোম্পানির সহায়তায় নাবিকদের তীরে এনে কলম্বোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং রাতেই তাদের বিমানে ইরানে পাঠানো হয়। তবে তারা ঠিক কতটি জাহাজে ছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌ অবরোধের ফলে ইরানি জাহাজগুলো সমুদ্রে আটকা পড়েছে। শ্রীলঙ্কা এই সংঘাতে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেও আন্তর্জাতিক আইন ও মানবিক বাধ্যবাধকতার অংশ হিসেবেই এই জরুরি চিকিৎসাসেবা দিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে গত মার্চে মার্কিন টর্পেডো হামলায় ডুবে যাওয়া ইরানি জাহাজ ‘আইআরআইএস ডেনা’-এর বেঁচে যাওয়া নাবিকদেরও মানবিক কারণে সহায়তা দিয়েছিল শ্রীলঙ্কা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩