Dhaka ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এইচএসসি ফলাফল: বরিশাল বোর্ডে সর্বনিম্ন পাস ঝালকাঠিতে, পাসের হার মাত্র ৩৭.০৯% সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না: এমপি কয়ছর আহমদ শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিকতাই আসল ভিত্তি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী গণতন্ত্রের নতুন সূর্যোদয় ও অর্থনীতি: তারেক রহমানের জাপান সফর ঘিরে নতুন সম্ভাবনার হাতছানি লংমার্চ নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে আলোচনার ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি মুকসুদপুর কলেজের এইচএসসি ফলাফল: দায়ভার কে নেবে? আইসিসিবির মাঠে ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো ২০২৬’ নেত্রকোনায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার ১ তদবির সংস্কৃতি বন্ধে গণপূর্তে লটারি পদ্ধতি: বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক—গৃহায়নমন্ত্রী

পুরাতন ও নতুন দুই হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলম কারাগারে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার

রাজধানীর পৃথক দুটি হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে আদালত এই নির্দেশ প্রদান করেন। মামলা দুটির একটি ২০১২ সালের এবং অপরটি ২০২৩ সালের যুবদল নেতা শামীম হত্যা সংক্রান্ত।

আদালত সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৮ এপ্রিল পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। ওই সময় তার আইনজীবীরা জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর থেকে তিনি ধারাবাহিকভাবে কারাবাস করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি’র মহাসমাবেশ চলাকালে সহিংসতার ঘটনায় প্রাণ হারান যুবদল নেতা শামীম। পরবর্তীতে গত বছরের ১৪ সেপ্টেম্বর পল্টন থানায় সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ছাত্রদলের এক সাবেক নেতা। উক্ত তালিকায় সাবেক এমপি জাফর আলমের নাম অন্তর্ভুক্তি ছিল।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই জনপ্রতিনিধির বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন থানায় অন্তত ১৬টি হত্যা ও সহিংসতার মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে একাধিক মামলায় তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

এইচএসসি ফলাফল: বরিশাল বোর্ডে সর্বনিম্ন পাস ঝালকাঠিতে, পাসের হার মাত্র ৩৭.০৯%