Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ধনবাড়ীতে ১০০ টাকার স্ট্যাম্পে ভুয়া দলিল তৈরি করে আড়াই লাখ টাকা দাবির অভিযোগ

  • স্মরণ আহমেদ জীবন
  • আপডেট টাইম : ১২:১৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ বার

 

স্মরণ আহমেদ জীবন বিশেষ প্রতিনিধি:

ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ভাতকুড়া গ্রামে ১০০ টাকার স্ট্যাম্পে ভুয়া দলিল তৈরি করে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রবিউল ইসলাম (৫৪) ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ভাতকুড়া গ্রামের বাসিন্দা মোঃ রবিউল ইসলামের অভিযোগ, একই গ্রামের মোঃ আনিছুর রহমান (৪৫) মোঃ হারুন (৪০) ও মোঃ বেলাল হোসেন (৫০) যোগসাজশে গত ০১/০৯/২০২৬ ইং তারিখে তার অজ্ঞাতে ১০০ টাকার স্ট্যাম্পে একটি মিথ্যা ও ভুয়া দলিল তৈরি করেন।

ওই দলিল দেখিয়ে তার কাছে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দাবি করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, ২ ও ৩ নং বিবাদী উক্ত ভুয়া দলিলে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে অভিযোগকারী মোঃ রবিউল বলেন- আমি কোনো দলিলে স্বাক্ষর করি নাই।

তারা জাল দলিল বানিয়ে আমার কাছে চাঁদা দাবি করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। ধনবাড়ী থানার এই অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই মোঃ জাহাঙ্গীর আরম জানান -লিখিত অভিযোগের তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবাদী মোঃ আনিসুর রহমান এর বক্তব্য নেয়ার জন্য তার বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি পরে তার সাথে ফোনে যোগাযোগের অনেক চেষ্টা করে তাকে পাওয়া যায় ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি কোন জাল সাইন বা দলিল করিনি, তার কাছে জানতে চাইলে বাদী তো কোন সাইন দেয় নাই তাহলে আপনি কেমনে সাইন দিলেন দলিলে সে কথার উত্তর না দিয়ে তিনি চুপ করে থাকেন।

দলিল লেখক -মোঃ আজহারুল ইসরাম জানান,আমার কাছে সাইন দেওয়া ১০০ টাকার স্ট্যাম্প নিয়ে আসছে আনিসুর রহমান, তার কাছে জানতে চাইলে সেবলে রবিউল অসুস্থ আসতে পারবে না সে সাইন দিয়ে দিছে আপনি দলিল করে দেন।

সে হিসেবে আমি দলিল করে দিয়েছি, দলিল লেখক বলেন যদি সে মিথ্যারআশ্রয় নিয়ে আমাকে দিয়ে দলিল লিখিয়ে থাকে। তাহলে তার শাস্তি হওয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু