Dhaka ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তৈরি পোশাক খাতে অস্থিরতা: সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে—স্বরাষ্ট্রমন্ত্রী মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি ছাত্রলীগ ফিরলে কারো রক্ষা নেই: ফারুক হাসান ৬৭ বছরের ঐতিহ্য ভেঙে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউজ: কার্যক্রম শুরু হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঝাড়খণ্ডে থানায় অভিযোগ করতে গিয়ে ধর্ষণের শিকার নারী, অভিযুক্ত কনস্টেবল গ্রেপ্তার ও ওসি সহ ৫ পুলিশ বরখাস্ত তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি ডা. শফিকুরের হবিগঞ্জের মাধবপুরে দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি মানবাধিকার নেতার শেরপুরে ব্রিজের নিচে ড্রামে ছিল অজ্ঞাতনামা নারীর লাশ; পিবিআই শেরপুরের তদন্তে গ্রেফতার-০৪ ঢাকা মেডিকেলের সিঁড়ির নিচ থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদক ছেড়ে খেলার মাঠে তরুণদের ফেরাতে হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: চার উদ্যোক্তাকে যুব ঋণ প্রদান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার

নানা আয়োজন, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

রোববার (রবিবার) সকালে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি, যুব সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‌্যালি শেষে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন:

উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী

উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ

আভাসের প্রকল্প ম্যানেজার মো. মনিরুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে—স্বরাষ্ট্রমন্ত্রী