Dhaka ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ: থমথমে শিল্পাঞ্চল, আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত সাভার-আশুলিয়া: সংঘর্ষে আহত দুই শতাধিক, দুই শতাধিক কারখানায় ছুটি যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা: প্রশ্নফাঁস, ফলাফল জালিয়াতি ও তদন্ত কমিটির প্রধানের পদোন্নতিতে তোলপাড় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল: হাইকোর্টের আদেশ বহাল বিশ্ববিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করতে বুলডোজার ও ট্র্যাক্টর নিয়ে শিক্ষার্থীদের হামলা, প্রধান গেট ভাঙচুর ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি: ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আগে ইসরায়েলে চরম সতর্কতা সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান পদ পাইয়ে দেওয়ার নামে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ফাঁসলেন সচিব! মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন: পুলিশের সঙ্গে লাঠিসোঁটা নিয়ে মাঠে যুবদল ২৩ বছরের খরা কাটাতে ঢাকায় শুরু হচ্ছে সাফ মিশন, প্রথম ম্যাচেই ভুটানের মুখোমুখি বাংলাদেশ ৮ জোনে ভাগ হয়ে নামছে ই-রিকশা: জোন বদলালেই নিষিদ্ধ, জানা গেল নতুন যত নিয়ম

দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা: আদালতে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৮ বার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে নিজেদের অপরাধ স্বীকার করেছেন। গত রবিবার (গতকাল) তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

ইমরান ইসলাম ইমন (দুর্গাপুর পৌর শহর)

সাব্বির আহম্মেদ (তেরিবাজার এলাকা)

গত শনিবার ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এরপর রবিবার দুপুরে তাঁদের দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হয়। আদালতে তারা স্বেচ্ছায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করায় আর রিমান্ড চাওয়া হয়নি। বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, ইমন ও সাব্বিরের বিরুদ্ধে এর আগেও হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

এ নিয়ে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম অপূর্ব এবং ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান প্রাঙ্গণকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তাঁরাও রিমান্ড শেষে কারাগারে আছেন।

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোনা জেলা শাখা।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদার, সিনিয়র সহসভাপতি ড. রবিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক খসরু মিয়া দিপু এবং সংগঠনের উপদেষ্টা ইকবাল হোসেন প্রমুখ।

গত ১৫ অক্টোবর দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করার সময় দুর্বৃত্তরা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে। পরে তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে পর দিন দুর্গাপুর থানায় আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশি অভিযানে এখন পর্যন্ত মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ: থমথমে শিল্পাঞ্চল, আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন