Dhaka ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পেছনের দরজা দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে: সিলেটে রুহুল কবির রিজভী ইউরোপের জ্বালানি সংকট কাটাতে ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা: ইউক্রেনের পাইপলাইন দিয়ে রুশ গ্যাস চালুর উদ্যোগ রাণীনগরে গাঁজা সেবনের অভিযোগে ১ জনের কারাদন্ড স্বামীর মৃত্যুর পর অথই জলে পড়া সাংবাদিক পরিবারে আলোর প্রদীপ জ্বালালেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রপ্তানিতে নতুন উচ্চতা: যুক্তরাষ্ট্রের বাজারে বড় লাফ, বহুমুখিতায় ঘুরছে বাণিজ্যের চাকা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ: থমথমে শিল্পাঞ্চল, আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত সাভার-আশুলিয়া: সংঘর্ষে আহত দুই শতাধিক, দুই শতাধিক কারখানায় ছুটি যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা: প্রশ্নফাঁস, ফলাফল জালিয়াতি ও তদন্ত কমিটির প্রধানের পদোন্নতিতে তোলপাড় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল: হাইকোর্টের আদেশ বহাল বিশ্ববিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করতে বুলডোজার ও ট্র্যাক্টর নিয়ে শিক্ষার্থীদের হামলা, প্রধান গেট ভাঙচুর

ঘুমের মধ্যে খিঁচুনি! ৩৩ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় টিভি অভিনেতা অনুজ ঠাকুর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৮ বার

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অনুজ ঠাকুর আর নেই। গত ২৭ অক্টোবর ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর মাত্র ৩৩ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু হয়। ‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমোন কা’ এবং ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

চলতি বছরের ৩০ অক্টোবর অনুজের এককালের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু রূপেশ সোনার ইনস্টাগ্রামে একটি শোকবার্তা দিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে রূপেশ জানান, ঘটনার মাত্র ১০ দিন আগেই অনুজের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। হঠাৎ এমন খবরে তিনি একেবারে স্তব্ধ হয়ে গেছেন। পরে অনুজের মা ও ভাইয়ের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ঘুমের মধ্যেই খিঁচুনি হওয়ার ফলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিয়মিত শরীরচর্চা ও জগিং করা অনুজের জীবনযাপনের অংশ ছিল এবং তাঁর প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। ঘটনার দিন নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজার পরও তিনি ঘুম থেকে ওঠেনি। পরে তাঁর মা ঘরে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমোন কা’ ধারাবাহিকের শুটিং সেটে প্রথম অনুজের সঙ্গে পরিচয় হয়েছিল রূপেশের। দীর্ঘ ১৭ বছরের এই বন্ধুত্বে তাঁরা একসঙ্গে বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

পেছনের দরজা দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে: সিলেটে রুহুল কবির রিজভী