Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

“​নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মদ ও ইয়াবাসহ আটক ৩, হত্যা মামলার ৩ জনসহ গ্রেফতার ২৪ জন

​নরসিংদী জেলায় পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার। একই সাথে দুটি পৃথক চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত ৩ জন আসামীকে গ্রেফতারসহ গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ জন।

​অভিযানের বিবরণী:

​ঘটনা-১ (মনোহরদী থানা): মনোহরদী থানা পুলিশের একটি নৈশকালীন টহল দল একদুয়ারিয়া ইউনিয়নের রসূলপুর (ঋষিপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিজ বসতবাড়ি থেকে নিখিল চন্দ্র মনিদাস (৯০) ও তার স্ত্রী লিপি চন্দ্র মনিদাসকে (৩৫) গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৩০০ লিটার দেশী চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

​ঘটনা-২ (ডিবি পুলিশ – হত্যা মামলার আসামি গ্রেফতার): ১৪ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে:

​মনি হত্যা মামলা: নরসিংদী সদর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর মনি হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি রাজেন্দ্র চৌহান (৪২) ও সাগর চৌহান (২৫)-কে গ্রেফতার করা হয়। (তাদের বাড়ি পলাশ থানার সুলতানপুর এলাকায়।)

​মাহাবুব হত্যা মামলা: মাধবদী থানার কুড়েরপাড় এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আশিকুর রহমান ওরফে বাপ্পিকে (৩৫) গ্রেফতার করা হয়।

​ঘটনা-৩ (ডিবি পুলিশ – মাদক উদ্ধার): ১৪ সেপ্টেম্বর বিকেলে নরসিংদী মডেল থানাধীন রাঙ্গামাটিয়া এলাকার একটি পাকা রাস্তা থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

​গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু