Dhaka ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের বদলিতে লটারি, বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হচ্ছে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২১ বার

সাব-রেজিস্ট্রারদের দীর্ঘমেয়াদি বদলি জটিলতা নিরসন এবং বিবাহ-তালাক নিবন্ধনে জালিয়াতি ঠেকাতে নতুন একগুচ্ছ বড় উদ্যোগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। ঢাকা শহরে সাব-রেজিস্ট্রারদের বদলিতে রাজনৈতিক বা বাহ্যিক তদবির বন্ধে এখন থেকে ‘লটারি’ পদ্ধতির কথা ভাবছে সরকার। পাশাপাশি, বাল্যবিবাহ, বহুবিবাহ ও পারিবারিক তথ্য গোপন রোধে বিবাহ নিবন্ধনের পুরো তথ্য ব্যবস্থা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের সঙ্গে কেন্দ্রীয়ভাবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজধানীর সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মকর্তাদের বদলি নিয়ে নানা মহল থেকে তদবির আসে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, “এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ঢাকা শহরের মধ্যে সাব-রেজিস্ট্রারদের পোস্টিং লটারি ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়মনীতি মেনেই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

বিবাহ ও তালাক নিবন্ধনের ডিজিটাল রূপান্তর নিয়ে মন্ত্রী জানান, বিবাহ সংক্রান্ত তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে সংযুক্ত হলে একজন ব্যক্তির সব গুরুত্বপূর্ণ রেকর্ড একটিমাত্র কেন্দ্রীয় কাঠামোর অধীনে চলে আসবে। এতে করে তথ্য গোপন করে পুনর্বিবাহের সুযোগ বন্ধ হবে।

আইনমন্ত্রী আরও বলেন, “অনলাইনে বিয়ের তথ্য থাকলে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কোনো ব্যক্তির দ্বিতীয় বিয়ের চেষ্টা সহজেই ধরা পড়বে। ফলে বাল্যবিবাহ ও বহুনারী/বহুপুরুষ সংক্রান্ত জালিয়াতি রোধ করা সম্ভব হবে।”

মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি নিয়ে জটিলতা ও একাধিক স্ত্রীর দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনলাইনে নিবন্ধিত তথ্য থাকলে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার প্রকৃত উত্তরাধিকারী বা স্ত্রী-সন্তান যাচাই করা সহজ হবে। এতে ভুয়া দাবি বা দীর্ঘমেয়াদি মামলা-মোকদ্দমার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে, যা আদালতের ওপর অতিরিক্ত চাপও কমাবে।

বিদেশে স্বজনদের নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অনলাইন ডাটাবেজ বড় ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, ভিসা বা ইমিগ্রেশন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলো এখন সরাসরি অনলাইনে প্রবাসীর স্ত্রীর সঠিক পরিচয় যাচাই করতে পারবে।

প্রশাসনিক অনিয়ম ও ঘুষের উদাহরণ দিতে গিয়ে শরীয়তপুরের নড়িয়া থানার এক ঘটনা উল্লেখ করে আইনমন্ত্রী জানান, এক সাব-ইন্সপেক্টরের পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষ দাবির ঘটনা ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে। জন্মনিবন্ধন, এনআইডি, পাসপোর্ট এবং বিবাহ নিবন্ধনের সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক চালু হলে সব ধরনের নাগরিক সেবা প্রাপ্তিতে স্বচ্ছতা ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু