Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট

সামর্থ্য সত্ত্বেও দেনমোহর না দিলে স্ত্রীকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া যাবে: হাইকোর্ট

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৬ বার

হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ে স্পষ্ট করা হয়েছে যে, স্বামীর পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও যদি স্ত্রীকে দেনমোহর পরিশোধ না করে আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হয়, তবে পারিবারিক আদালত নিজের বিচারিক ক্ষমতা (discretionary power) প্রয়োগ করে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন।

গত ৩ সেপ্টেম্বর ‘ইয়াকুব আলী বনাম সানজিদা নাসরিন’ শীর্ষক দেওয়ানি রিভিশন মামলায় বিচারপতি মো. আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩২ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়।

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রীর স্পষ্ট সম্মতি ছাড়া নিকাহনামায় ‘বিলম্বিত দেনমোহর’ ধার্য করার কোনো সুযোগ নেই। স্ত্রী যখনই দাবি করবেন, তখনই তা ‘তৎক্ষণাৎ প্রদেয় দেনমোহর’ হিসেবে গণ্য হবে এবং স্বামীকে অবিলম্বে তা পরিশোধ করতে হবে।

দেনমোহর ও খোরপোশ সংক্রান্ত পারিবারিক আদালতের আগের একটি আদেশের বিরুদ্ধে স্বামী দেওয়ানি রিভিশন আবেদন করেছিলেন। হাইকোর্ট শুনানি শেষে স্বামীর সেই আবেদন খারিজ করে দেন।

আইনি প্রক্রিয়ায় আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. নাজের উদ্দিন। অন্যদিকে বিবাদী পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান, তানজিলা রহমান জুঁই এবং আইনজীবী ইফফাত হাসান শাম্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত