Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুলাদীতে বিগত ১৭ বছর বিএনপি’র নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলাকারী মোতালেব এর খুটির জোর কোথায় ।। নাটোরের চাঞ্চল্যকর শাকিল হত্যা: এমপিপুত্রের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বার্সা, সামনে অ্যাস্টন ভিলার কঠিন চ্যালেঞ্জ ব্যস্ততা ছাপিয়ে মাঠ মাতাতে আসছে ‘এফপিএল মৌসুম ৫’: ২১ নভেম্বর থেকে শুরু জমজমাট লড়াই প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানের নির্দেশ সংসদীয় কমিটির আফগানিস্তান প্রিমিয়ার লিগ: ড্রাফটে বাংলাদেশের ১০ তারকা, প্লাটিনামে মুশফিক-মিরাজরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও রাজনৈতিক অভিজ্ঞতহীনতার অভিযোগ রাশেদ খাঁনের গাজায় জিম্মি মৃত্যুর দায় স্বীকার করলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে সারের ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

লক্ষ্মীপুরে এক মাসে ৫ দফতরের প্রধান বদলি: কেবল রদবদল, নাকি দুর্নীতির নিরাপদ প্রস্থান?

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার

মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে এক মাসের ব্যবধানে সরকারি অবকাঠামোগত উন্নয়ন খাতের পাঁচটি গুরুত্বপূর্ণ দফতরের প্রধানকে সরিয়ে দেওয়ার নজিরবিহীন ঘটনা ঘটেছে। ঘুষ গ্রহণ, টেন্ডারবাজি এবং অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের মুখে তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলেও, এসব বদলি ও সাময়িক বরখাস্তের আড়ালে মূল বিচার প্রক্রিয়া আড়াল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল। তাদের মতে, কেবল বদলি বা স্ট্যান্ড রিলিজ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং এটি দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এড়ানোর একটি ‘নিরাপদ রুট’।

বকেয়া বিল ও ফাইল ছাড়ের বিনিময়ে কোটি টাকার ঘুষ দাবির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এই অভিযোগে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে গত ২৮ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয় এবং উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

৭ কোটি ৩৭ লাখ টাকার সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের হাতেনাতে প্রমাণ পান স্থানীয়রা। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। কিন্তু আইনি সুরাহা হওয়ার আগেই তাকে তড়িঘড়ি করে খাগড়াছড়িতে স্ট্যান্ড রিলিজ করা হয়।

৯ হাজার ৩৮৯টি সরকারি ল্যাট্রিন বিতরণ এবং ৫৬ কোটি টাকার উপকূলীয় ওয়াশ প্রকল্পে ব্যাপক লুটপাটের অভিযোগ ওঠে সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তারের বিরুদ্ধে। প্রায় ৯ কোটি টাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশব্লকের কাজেও ছিল চরম তদারকিহীনতা। গাজীপুরে কর্মরত থাকাকালীনও একই অভিযোগে অভিযুক্ত এই কর্মকর্তাকে কোনো বিচারিক মুখোমুখি না করেই জেলা থেকে সরিয়ে দেওয়া হয়।

কমলনগর ও রামগতির অস্তিত্ব রক্ষার ৩ হাজার ১০০ কোটি টাকার নদীর তীর সংরক্ষণ মেগা প্রকল্পে ধীরগতি ও অনিয়মের অভিযোগে তৎকালীন নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খানকে বদলি করা হয়। তবে দুর্নীতির শেকড় এতটাই গভীরে যে, তাঁর স্থলাভিষিক্ত নতুন নির্বাহী প্রকৌশলী মো. আনিস হায়দার খানকেও দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় সরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বর্তমানে মেগা প্রকল্পটির কাজ ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে খুঁড়িয়ে চলছে।

চলতি অর্থবছরে ভবন সংস্কার ও নির্মাণে পিপিআর ও দরপত্র আইন লঙ্ঘন করে ‘সিলড কোটেশন’-এর মাধ্যমে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে নির্বাহী প্রকৌশলী শ্রাবণী চক্রবর্ত্তীর বিরুদ্ধে। ঠিকাদারদের তীব্র প্রতিবাদ ও প্রশাসনিক জটলা তৈরি হলে, কোনো চূড়ান্ত তদন্ত বা আইনি ব্যবস্থা ছাড়াই তাকে অন্য দফতরে বদলি করা হয়।

প্রশাসনের এমন ‘চোর-পুলিশ খেলা’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-সহ স্থানীয় সুশীল সমাজ। সাধারণ মানুষের প্রশ্ন—গুরুতর অপরাধের পরও কেবল বদলি বা সাময়িক বরখাস্ত কেন স্থায়ী সমাধান হবে?

বিশেষজ্ঞ ও সচেতন মহলের দাবি, অভিযুক্ত কর্মকর্তারা যে বিপুল অঙ্কের বাজেট ও মেগা প্রকল্প পরিচালনা করেছেন, সেগুলোর অবিলম্বে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অডিট করা প্রয়োজন। একই সঙ্গে কেবল প্রশাসনিক রদবদলে সীমাবদ্ধ না থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং প্রচলিত ফৌজদারি আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সরকারি উন্নয়ন খাতে দুর্নীতি ও জবাবদিহিহীনতা রোধ করা অসম্ভব হয়ে পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুলাদীতে বিগত ১৭ বছর বিএনপি’র নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলাকারী মোতালেব এর খুটির জোর কোথায় ।।